সাউন্ড সিস্টেমেও জাতীয় সঙ্গীত পরিবেশন করা যাবে

১৬ জানুয়ারি ২০২০, ০৮:৩৪ PM

© ফাইল ফটো

জাতীয় সঙ্গীত পরিবেশনে নতুন নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অ্যাসেম্বলি করা না গেলে শ্রেণি কার্যক্রম শুরুর আগে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে সব শ্রেণিকক্ষে একযোগে পরিবেশনের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে দেশের সব সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের এ নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ) অ্যাসেম্বলি আয়োজন ও সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের নির্দেশ দেওয়া রয়েছে।

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘যে সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি করা নিতান্ত অসম্ভব, সে সব প্রতিষ্ঠান প্রধানকে শ্রেণি কার্যক্রম শুরুর পূর্বে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেম ব্যবহার করে সব শ্রেণিকক্ষে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬