মুজিববর্ষের ক্ষণগণনা হবে বশেমুরবিপ্রবিতেও

০৯ জানুয়ারি ২০২০, ০৮:০৮ PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা কর্মসূচির সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মো. তহিদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, ১০ জানুয়ারি তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কেন্দ্রীয়ভাবে ক্ষণগণনা কর্মসূচি ঘোষণার সাথে সাথে বশেমুরবিপ্রবিতেও মুজিব বর্ষের ক্ষণগণনা কর্মসূচির সূচনা হবে।

১০ জানুয়ারি বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে উপাচার্য (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো.শাহজাহান মুজিব বর্ষের ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬