নোবিপ্রবিতে ক্যাম্পাস পরিষ্কার করলো ‘চলো পাল্টাই’

০৭ জানুয়ারি ২০২০, ০৮:৩১ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গঠিত অলাভজনক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো পাল্টাই ফাউন্ডেশন’ এই আয়োজন করে।

সোমবার ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সাধারণ ছাত্র-ছাত্রীদের এ বিষয় উৎসাহিত করতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ কার্যক্রমের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর ড. নেওয়াজ মাহাম্মদ বাহাদুর ও চলো পাল্টাই ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

সরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারের বা জনগণের টাকায় পড়াশানা করার দ্বায়বদ্ধতা সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই চলো পাল্টাই ফাউন্ডশনের যাত্রা শুরু হয়। উদ্বোধনকালে উপাচার্য এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সংগঠনটির সভাপতি এসকে ফয়সাল আহমেদ বলেন, একটা পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাসের জন্য সবার আগে নিজেদের সচেতন হতে হবে। তাই আমরা সকল ছাত্র-ছাত্রীদের সচেতন করার লক্ষে “আমরা ক্যাম্পাসে ময়লা ফেলবো,নির্দিষ্ট স্থানে ফেলবো" এই প্রতিপাদ্য কে উপজীব্য করে উক্ত কর্মসূচী হাতে নিয়েছি।

উল্লেখ্য, ২০১৮ সালের শুরুর দিকে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মূলত শিক্ষা, চিকিৎসা, সামাজিক সচেতনতা, বঞ্চিত শিশু, দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ এই ছয়টি সেক্টরে কাজ করছে। ইতিমধ্যে তারা ২'শ এর বেশি অসুস্থ রোগীকে রক্তদান করে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া গ্রামাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করার জন্য ক্লাস নিয়ে সহযোগিতা করা এবং শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ সহ নানা ধরণের স্বেচ্ছাসেবী কাজ করছে সংগঠনটি।

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬