হাবিপ্রবির ভর্তি প্রক্রিয়া শুরু আজ

০৪ জানুয়ারি ২০২০, ০৯:১০ PM

© ফাইল ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চান্স প্রাপ্তদের ভর্তি কার্যক্রম আজ রবিবার (০৫ জানুয়ারি) থেকে শুরু হবে। এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ০৭ জানুয়ারি পর্যন্ত।

এর আগে গত রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। একই সঙ্গে কোটায় চান্স প্রাপ্ত ও অপেক্ষমাণদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ০৫ জানুয়ারি থেকে মেধাতালিকায় ইউনিট ভিত্তিক ভর্তি শুরু হওয়ার কথা জানানো হয়।

প্রথম দিন ‘এ’ ইউনিট, ৬ জানুয়ারি ‘বি’ ইউনিট এবং ৭ জানুয়ারি ‘সি’ ও ’ডি’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এছাড়া অপেক্ষমাণ তালিকায় থাকা পরীক্ষার্থীদের অনলাইনে রিপোর্টিং ৮ ও ৯ জানুয়ারি এবং তাদের ভর্তি ‘এ’ ও ‘ডি’ ইউনিট ১৩ তারিখ এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ১৪ তারিখ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

আগামী ১৯ জানুয়ারি অরিয়েন্টেশন ও ২০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ভর্তি ফি গড়ে প্রায় ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি হতে প্রবেশপত্র, এসএসসি-এইচএসসি সার্টিফিকেটের মূল কপি, মার্কশীট/প্রশংসাপত্র, কোটাধারীদের সংশ্লিষ্ট কাগজপত্র এবং পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ৮ কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে।

এছাড়া ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) এ পাওয়া যাবে।

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬