র‌্যাগিং নিষিদ্ধ ঘোষণা মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে

৩১ ডিসেম্বর ২০১৯, ১০:০৩ PM

© ফাইল ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ রিজেন্ট বোর্ডের ২০৯তম সভায় র‌্যাগিং নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞতিতে বলা হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। র‌্যাগিংয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং র‌্যাগিংয়ের শিকার ছাত্র-ছাত্রীর শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়। রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি কেউ র‌্যাগিং করে বা র‌্যাগিং করতে উদ্বুদ্ধ করে মর্মে অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, আগামী ৫ ও ৬ জানুয়ারি থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে। এই সময়েই র‌্যাগিংয়ের প্রবণতা বেশি থাকে। আমরা প্রক্টরিয়াল বডি সব সময়ের জন্য সজাগ। র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি মেনে চলবে এবং র‌্যাগিংয়ের সাথে সংশ্লিষ্টতা মিললেই তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চা…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence