আমরণ অনশনে যাচ্ছে বশেমুরবিপ্রবির ইটিই বিভাগ

২৫ ডিসেম্বর ২০১৯, ০৫:১৫ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে একীভূতকরণের দাবিতে আন্দোলনরত ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ইটিই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান জানান, ‘‘আমরা দীর্ঘ ৬৬ দিন যাবৎ আমাদের বিভাগকে ইইই এর সাথে একীভূতকরণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি কিন্তু প্রশাসন বিষয়টি সমাধানে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সম্প্রতি আমরা ১৫ জানুয়ারী পর্যন্ত সময়সীমা দিয়ে বিভাগীয় চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছি। যদি আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রশাসন আমাদের বিষয়টি সমাধান না করে তবে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করার পাশাপাশি আমরণ অনশনে যাবো।’’

এ বিষয়ে ইটিই বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জানান, ‘‘এ বিষয়ে বিভাগীয় চেয়ারম্যানের কিছুই করার নেই। বিষয়টি সমাধানের জন্য পূর্ণ ক্ষমতা প্রাপ্ত উপাচার্য প্রয়োজন। তাই উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এ বিষয়টির সমাধান সম্ভব নয়।’’

উল্লেখ্য, ইটিই গ্রাজুয়েটদের চাকরির সুযোগ ক্রমাগত কমে যাচ্ছে দাবি করে গত ১৭ অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ইটিই কে ইইই বিভাগের সাথে একীভূতকরণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬
বরিশালে ঝুঁকিপূর্ণ ৩২০ প্রাথমিক বিদ্যালয়ের ভবন, নিরাপত্তাহী…
  • ২২ অক্টোবর ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে রাজি স্কালোনি,…
  • ২২ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মণ্ডপ কমিটির সদস্যের …
  • ২২ অক্টোবর ২০২৬