হাবিপ্রবি শিক্ষার্থীকে এক বছরের একাডেমিক বহিষ্কার

২৪ ডিসেম্বর ২০১৯, ১১:৫০ AM

© টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের আলমগীর কবির নামের এক ছাত্রকে একাডেমিক কার্যক্রম হতে দুই সেমিস্টার তথা এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে তাকে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ২০তম শৃঙ্খলা সভায় এই সিন্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো.খালেদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো.খালেদ হোসেন বলেন, শৃঙ্খলা সভার উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আলমগীর কবির নামের এক ছাত্রকে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার দায়ে একাডেমিক কার্যক্রম থেকে এক বছর এবং হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্য একটি ঘটনায় কম্পিউটার চুরির সাথে জড়িতদের মামলার বিষয়টি পুনঃনিরীক্ষণের সিন্ধান্ত নেয়া হয়েছে ।

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬