রাজনৈতিক কর্মকাণ্ডের উপর বুয়েটের চূড়ান্ত নিষেধাজ্ঞা

২৫ নভেম্বর ২০১৯, ০৮:৩৮ AM

বুয়েটে ছাত্রলীগের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন আবরার ফাহাদ। এঘটনার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা যেসব দাবি উত্থাপন করেছিল তার একটি ছিল ক্যাম্পাসে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করা। হত্যাকাণ্ডের পর আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন সেই দাবিটি মেনে নিয়েছিল। সম্প্রতি বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘ইতোমধ্যে বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ হয়েছে।  সুতরাং শিক্ষার্থীরা কোনো অনুমোদিত ক্লাব বা সোসাইটি ব্যতিত অন্য কোনো রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনের সদস্য হতে বা এর কার্যক্রমে অংশ নিতে পারবে না। শিক্ষার্থীদেরকে অবশ্যই এই আদেশ মেনে চলতে হবে। কেউ অমান্য করলে অধ্যাদেশ বর্ণিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞপ্তিতে বুয়েট শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো ম্যধ্যম বা ক্ষেত্রে সাংগঠনিক বা রাজনৈতিক পরিচয় ব্যবহার না করারও নির্দেশ দেয়া হয়েছে।

 

পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬