র‌্যাগ ডে উদযাপনে উৎসব মুখর বশেমুরবিপ্রবি

২১ নভেম্বর ২০১৯, ০২:০৬ PM
র‌্যাগ ডে তে উৎসব মুখর বশেমুরবিপ্রবি

র‌্যাগ ডে তে উৎসব মুখর বশেমুরবিপ্রবি © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী র‍্যাগ ডে উৎসব বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে শুক্রবার (২২ নভেম্বর) পর্যন্ত। এবারের র‍্যাগ উৎসবের নামকরণ করা হয়েছে ‘প্রোজ্জ্বল ১৫’।

র‍্যাগ ডে উৎসব আয়োজনে প্রতি বিভাগ থেকে একজন প্রতিনিধি নির্বাচন করে ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির সদস্য নিয়াজ মাহমুদ জানান, দুই দিনব্যাপী র‍্যাগ ডে উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১০টায় কালার ফেষ্ট এর মাধ্যমে র‍্যাগ ডে উৎসব শুরু হবে। এরপর বিকাল ৩ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড.শাহাজান। এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এ উৎসবের প্রধান আকর্ষণ শুক্রবার আর্বোভাইরাস ও আভাস ব্যান্ডের অংশগ্রহণের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।

বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬
যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রূপকথা গড়া কেপ ভার্দের কোচ এবার মরক্কোর ক্লাবে
  • ০৫ আগস্ট ২০২৬
কনটেন্ট  ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা 
  • ০৫ আগস্ট ২০২৬