ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না

০৫ আগস্ট ২০২৬, ০৩:৫৬ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৪:০৫ PM
আবু সাঈদ ও হাফিজ উদ্দিন আহমদ

আবু সাঈদ ও হাফিজ উদ্দিন আহমদ © ফাইল ছবি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই সেটা কোনো ডকুমেন্টারি না। বুধবার (৫ আগস্ট) চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ডকুমেন্টারিতে অনেক ভুল আছে।প্রথম ভুল যেটা দেখেছি, সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি নয়। ডকুমেন্টারিতে খালেদা জিয়ার ছবিও নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। এরপর আমাদের শান্ত থাকা উচিত ছিল। এটাকে পুষে সংসদের মতো ওয়াকআউট করাটা বাঞ্চনীয় নয়।’

তিনি বলেন, ‘এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে সেটি সুধরে দেবেন। আমরা আওয়ামী লীগ হতে পারব না। আওয়ামী লীগের মধ্যে কোনো লজ্জাবোধ নেই। ’

ডিসেম্বরে আওয়ামী লীগের দেশে ফেরা প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, ‘দেশে আসেন, দেখা হবে রাজপথে। ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, ৮২ বছর বয়সে বাংলাদেশের জন্য আবার করব। বাংলাদেশের জনগণের শাসন গণতন্ত্রের জন্য স্থায়ী বন্দোবস্ত করে যাব।’

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬