বিইউপিতে রানার্সআপ মাভাবিপ্রবির ‘দুর্বার’

০২ নভেম্বর ২০১৯, ০৯:৪৭ PM
বিইউপিতে রানার্সআপ মাভাবিপ্রবির ‘দুর্বার’

বিইউপিতে রানার্সআপ মাভাবিপ্রবির ‘দুর্বার’ © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আন্তঃবিশ্ববিদ্যালয় কালচারাল ফেস্টে রানার্সআপ হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) টিম ‘দুর্বার’।

গতকাল শুক্রবার (১ নভেম্বর) শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। আজ শনিবার বিচারকদের ঘোষণায় দলটি দ্বিতীয় স্থান অর্জন করে।

টাঙ্গাইলের কান্দাপাড়ার যৌনকর্মীদের জীবনের পটভূমি কেন্দ্রিক ব্যতিক্রমধর্মী থিম নিয়ে বিইউপির মঞ্চ মাতিয়েছে মাভাবিপ্রবির এই দুর্বার টিম।

তবে এই ফলাফলে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে মাভাবিপ্রবির দুর্বার টিমের সদস্যরা। তারা জানান, গতকালের দুর্দান্ত পারফর্মেন্স এ বিচারক এবং দর্শকের চোখে শ্রেষ্ঠ ছিল তারাই। কিন্তু বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে ফলাফল পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন তারা।

প্রতিযোগিতায় যৌথভাবে ১ম হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ।

গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর…
  • ২২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে এ দিনে বিয়ে করেছিলেন হাদি, কবরে গিয়ে স্ত্রী লিখলে…
  • ২২ অক্টোবর ২০২৬
কোন ধর্মাবলম্বীদেরকেই ছোট করা যাবে না: ‍শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের গবেষণা ও পাঠদান মূল্যায়নে রুয়েট শিক্ষার্থীর ‘ফ্যা…
  • ২২ অক্টোবর ২০২৬
স্পিকারের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সা…
  • ২২ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর আতঙ্কের আরেক নাম …
  • ২২ অক্টোবর ২০২৬