উপাচার্যের ঘুষ বাণিজ্য: বাসভবন ঘেরাও পাবিপ্রবি শিক্ষার্থীদের

০২ নভেম্বর ২০১৯, ০৫:৫০ PM

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। উপাচার্য ড. এম রোস্তম আলীসহ প্রশাসনের সব কর্মকর্তার পদত্যাগ দাবিতে আজ শনিবার উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের সামনে সমবেত হয়। পরে সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে। এরপর বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা ভিসির বাসভবন ঘেরাও করে।

সম্প্রতি ফাঁস হওয়া পাবিপ্রবি উপাচার্য ড. এম রোস্তম আলীর কাছে চাকরি প্রার্থীর ঘুষ ফেরতের অডিও তদন্তসহ ১২ দফা দাবি পূরণে গত পাঁচদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখে বাসভবনে অবরুদ্ধ আছেন উপাচার্য। পরে বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে প্রক্টরিয়াল বডি, সব অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকে বসেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, দাবি পূরণে বেধে দেওয়া সময়সীমা পার হলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন তারা। এই আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে মূলফটকে তালা লাগিয়ে দিয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ে সব প্রকার যানবাহন এবং প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা সব বিভাগের ক্লাস ও ক্লাসপরীক্ষা বর্জনের ঘোষণা দেন। দাবি পূরণ না হওয়া আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

৬ বছর আগে এ দিনে বিয়ে করেছিলেন হাদি, কবরে গিয়ে স্ত্রী লিখলে…
  • ২২ অক্টোবর ২০২৬
কোন ধর্মাবলম্বীদেরকেই ছোট করা যাবে না: ‍শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের গবেষণা ও পাঠদান মূল্যায়নে রুয়েট শিক্ষার্থীর ‘ফ্যা…
  • ২২ অক্টোবর ২০২৬
স্পিকারের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সা…
  • ২২ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর আতঙ্কের আরেক নাম …
  • ২২ অক্টোবর ২০২৬
২ মাসে স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী
  • ২২ অক্টোবর ২০২৬