শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

৩০ অক্টোবর ২০১৯, ১০:৪৫ AM

© ফাইল ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সবাই টিম হয়ে কাজ করেছি। ফলে খুব সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। খুব শিগগির ভর্তি কার্যক্রম শুরু করব। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

‘এ’ ও ‘বি’ ইউনিটের ফল ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে জানা যাবে। ভর্তি পরীক্ষার ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT RollNo লিখে ১৬২৪২-এ এসএমএস করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.sust.edu) থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক রেজা সেলিম জানান, ‘ফল ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি চেষ্টায় আটক এক শিক্ষার্থী যিনি দাবি করেছেন টেলিগ্রাম ব্যবহার করে এখানেও ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪০টির মতো এমসিকিউ দাগিয়েছেন। তার উত্তরপত্র আমরা চেক করেছি, তিনি পাসই করতে পারেননি।’

গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ২৮টি বিভাগে ১৭০৩ আসনের বিপরীতে আবেদন করেন ৭০৫৬২ শিক্ষার্থী।

এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক…
  • ০৫ আগস্ট ২০২৬
রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬