হাবিপ্রবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নবীনবরণ

২৮ অক্টোবর ২০১৯, ০৫:৪৬ PM

© টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরণ করে নিয়েছেন প্রগতিশীল কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতিশীল কর্মকর্তা পরিষদের আহবায়ক এবং উপ-পরিচালক কৃষিবিদ মো. ফেরদৌস আলম, চীফ মেডিকেল অফিসার ডা. মো. নজরুল ইসলাম, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দসহ সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ।

নবীন কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে প্রগতিশীল কর্মকর্তা পরিষদের আহবায়ক কৃষিবিদ ফেরদৌস আলম বলেন, আপনারা যারা এ সরকারের আমলে কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন তারা সবাই এখন এ বিশ্ববিদ্যালয়ের ও প্রগতিশীল কর্মকর্তা পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়ের ভালো-মন্দে এবং কর্মকর্তাদের ন্যায্য অধিকার আদায়ে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।

টপ এন্ড টি-টোয়েন্টির সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে, কখন
  • ০৫ আগস্ট ২০২৬
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস-সংকটে বাড়ছে বৈদ্যুতিক চুলার চাহিদা, কোনটি কিনবেন? দা…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোর…
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেশনে নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন বৃদ্ধা, ‘শিশু চোর’ সন্দে…
  • ০৫ আগস্ট ২০২৬