বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় অমিয় সাহা

২৭ অক্টোবর ২০১৯, ১২:৫৩ AM
অমিয় কৃষ্ণমূর্ত্তি সাহা

অমিয় কৃষ্ণমূর্ত্তি সাহা © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ সেশনের ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন অমিয় কৃষ্ণমূর্ত্তি সাহা। নটর ডেম কলেজের এই শিক্ষার্থী স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) শীর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে। 

শনিবার সন্ধ্যায় বুয়েটের ওয়েবসাইটে এ রেজাল্ট প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে দেখা যায়, স্থাপত্য বিভাগ এবং প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে আলাদাভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। স্থাপত্য বিভাগের প্রথম মেধা তালিকায় ৫৪ জনকে রাখা হয়েছে। আগামী ২৫ প্রথম দফায় ও ২৭ নভেম্বর দ্বিতীয় দফায় তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ভর্তি হওয়ার শেষ সময় ১১ ডিসেম্বর।

এছাড়া প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রথম মেধা তালিকায় ১ হাজার ৪ জনকে রাখা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর প্রথম দফায় ও ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ভর্তি হওয়ার শেষ সময় ১১ ডিসেম্বর।

এ বছর ১২টি বিভাগে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা।

গত ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত প্রথম ধাপে প্রকৌশল ও স্থাপত্য বিভাগের পরীক্ষা এবং ২টা থেকে ৪টা পর্যন্ত স্থাপত্য এর অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬