বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম আবরার

২৬ অক্টোবর ২০১৯, ১১:৫৪ PM
কাজী আবরার মাহমুদ

কাজী আবরার মাহমুদ © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ সেশনের ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন কাজী আবরার মাহমুদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এই শিক্ষার্থী স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) শীর্ষ স্থান অধিকার করেছে। 

প্রথম কাজী আবরার মাহমুদ

শনিবার সন্ধ্যায় বুয়েটের ওয়েবসাইটে এ রেজাল্ট প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে দেখা যায়, স্থাপত্য বিভাগ এবং প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে আলাদাভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। স্থাপত্য বিভাগের প্রথম মেধা তালিকায় ৫৪ জনকে রাখা হয়েছে। আগামী ২৫ প্রথম দফায় ও ২৭ নভেম্বর দ্বিতীয় দফায় তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ভর্তি হওয়ার শেষ সময় ১১ ডিসেম্বর। 

সরকারি নির্দেশনার  পরও বন্ধ হয়নি কোচিং সেন্টার 

এছাড়া প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রথম মেধা তালিকায় ১ হাজার ৪ জনকে রাখা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর প্রথম দফায় ও ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ভর্তি হওয়ার শেষ সময় ১১ ডিসেম্বর।

এ বছর ১২টি বিভাগে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা।

গত ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত প্রথম ধাপে প্রকৌশল ও স্থাপত্য বিভাগের পরীক্ষা এবং ২টা থেকে ৪টা পর্যন্ত স্থাপত্য এর অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বুয়েট মেডিকেল ঢাবি জাবি— সব ভর্তি পরীক্ষায় সাদাতের বাজিমাত

গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর…
  • ২২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে এ দিনে বিয়ে করেছিলেন হাদি, কবরে গিয়ে স্ত্রী লিখলে…
  • ২২ অক্টোবর ২০২৬
কোন ধর্মাবলম্বীদেরকেই ছোট করা যাবে না: ‍শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের গবেষণা ও পাঠদান মূল্যায়নে রুয়েট শিক্ষার্থীর ‘ফ্যা…
  • ২২ অক্টোবর ২০২৬
স্পিকারের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সা…
  • ২২ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর আতঙ্কের আরেক নাম …
  • ২২ অক্টোবর ২০২৬