যবিপ্রবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের পাল্টা কমিটি

২৫ অক্টোবর ২০১৯, ১১:০৩ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) এবার পাল্টা কমিটি ঘোষণা দিল মুক্তিযুদ্ধ মঞ্চ। নতুন এ কমিটিতে সভপতি পদে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ তানিন এবং সাধারণ সম্পাদক পদে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আল-মামুন শিমন মনোনীত হয়েছেন।

বুধবার ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী দুই বছরের জন্য যবিপ্রবি শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। এবং মুক্তিযুদ্ধ মঞ্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করে কেন্দ্রীয় কমিটির দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৪ ই অক্টোবর মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন স্বাক্ষরিত অপর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী অন্তর দে শুভ কে সভাপতি এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সরদার আশিকুর রহমান এটমকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।

ঝড়ে উড়ে গেছে ছাউনি, খোলা আকাশের নিচে চলছে পাঠদান
  • ০৪ এপ্রিল ২০২৬
সিনিয়র সেলসম্যান নিয়োগ দেবে লাজ ফার্মা, পদ ১৫, আবেদন শেষ ২…
  • ০৪ এপ্রিল ২০২৬
খাবারের ভিডিও থেকে যেভাবে সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসা…
  • ০৪ এপ্রিল ২০২৬
বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে
  • ০৪ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স অস্থায়ী ৪০, স্থায়ীভাবে ৩৫ বছর চেয়ে আল্…
  • ০৪ এপ্রিল ২০২৬
বানিয়াচঙ্গে বিষপানে এক বোনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক
  • ০৪ এপ্রিল ২০২৬