নোবিপ্রবি আরইসির উদ্যোগে বাজেট অলিম্পিয়াড

২৪ অক্টোবর ২০১৯, ০৭:২৩ PM
বাজেট অনুষ্ঠান

বাজেট অনুষ্ঠান © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রয়েল ইকোনমিক্স ক্লাব (আরইসি) এর উদ্যোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে নোয়াখালী আঞ্চলিক বাজেট অলিম্পিয়াড১৯ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রথম সেশনে নোয়াখালী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে। দ্বিতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সত্যজিত চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. মোকাম্মেল করিম তৌফিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. ফারুক উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া আফরিন এলি।

সভায় বাজেট বিষয়ক প্রেজেন্টেশন তুলে ধরেন গনতান্ত্রিক বাজেট আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকান্দার আলী মিনা এবং প্রধান নির্বাহী প্রাণ ও বাজেট অলিম্পিয়াডের ন্যাশনাল কো-অর্ডিনেটর নুরুল আলম মাসুদ ।

অনুষ্ঠানের ২য় পর্বে স্বাগত বক্তব্য রাখেন আরইসি সভাপতি মহিউদ্দিন খন্দকার সজীব । এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেদুল ইসলাম ও অর্থনীতি বিভাগের শিক্ষকরা।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আমন্ত্রীত অতিথিবৃন্দ ও মিডিয়া পার্টনারদের সম্মাননা স্মারক প্রদান করা হয় রয়েল ইকোনমিক্স ক্লাবের পক্ষ থেকে।

রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬