বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ দিবস পালিত

২৪ অক্টোবর ২০১৯, ০৫:১৩ PM
জাতিসংঘ দিবস

জাতিসংঘ দিবস © টিডিসি ফটো

‘আমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে বুধবার দুপুরে একটি র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মাহবুবা উদ্দিন বলেন, ‘বিশ্বে যুদ্ধ বন্ধ করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সকল রাষ্ট্রকে এক হয়ে কাজ করতে হবে। সকল রাষ্ট্র বিদ্ধেষপূর্ণ মনোভাব পরিহার করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে আজকের জাতিসংঘ দিবসে এই আমাদের প্রত্যাশা।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, জান্নাতুল ফেরদৌস, নুসরাত তায়েফ, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ এর সেক্রেটারি জেনারেল অশোক বালা প্রমুখ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারী ও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬
কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬