হাবিপ্রবির শিক্ষার্থী দুখুর মৃত্যু

১৯ অক্টোবর ২০১৯, ০১:১৮ PM

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী দারুল খুলাদ দুখুর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। দুখু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালেই তিনি মারা যান।

দুখুর সহপাঠী রুবেল জানান, দুখু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রংপুরের প্রাইম মেডিকেলে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে তাকে ঢাকায় আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাত ১টার দিকে সে মারা যায়।

দারুল খুলাদ দুখুর এমন অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। তিনি বলেন, এত কম বয়সে এ ধরনের মৃত্যু পরিবারসহ আমাদের জন্য মেনে নেয়া কঠিন। তিনি দুখুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আব্দুর রশিদ পলাশ জানান, আমাদের ছাত্র দারুল খুলাদ দুখু রাতে মারা যায়। আজ (শনিবার) বিকেলে তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহর কাছে তার আত্মার মাগফেরাত কামনা করছি।

দারুল খুলাদ দুখুর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের লেভেল ২-এর শিক্ষার্থী ছিলেন তিনি।

ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক…
  • ০৫ আগস্ট ২০২৬