ছাত্রসংগঠনের অফিস সিলগালা করছে বুয়েট

১২ অক্টোবর ২০১৯, ১২:৩৮ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধের ঘোষণার পর এবার তা বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ছাত্রসংগঠনের রুমগুলো সিলগালা করতে ছাত্রকল্যাণ পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। আজ শনিবার থেকে তা কার্যকর করা হবে। 

শুক্রবার (১১ অক্টোবর) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে যারা আবসিক হলের সিট দখল করে আছে তাদেরকে অতিসত্বর সিট খালি করে দেয়া এবং ছাত্রসংগঠনগুলোর অফিসরুম বন্ধ করে দেয়ার জন্য ছাত্রকল্যাণ পরিচালক ব্যবস্থা নেবেন। আজ শনিবার (১২ অক্টোবর) থেকে উল্লিখিত কাজগুলো শুরু হবে।

একই সাথে ভবিষ্যতে ছাত্ররাজনীতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধে নির্যাতনের অভিযোগের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার কথা জাননো হয়।

সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬