মেডিকেল ভর্তিচ্ছুদের বুয়েট এলাকা পরিহার করার আহ্বান

১১ অক্টোবর ২০১৯, ০৮:২৯ AM

বুয়েটে চলমান আন্দোলনের কারণে মেডিকেল ভর্তিচ্ছুদের বুয়েট এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তির এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা এই সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল রাজধানী। গত সোমবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় মেডিকেল পরীক্ষার্থীদের রাজধানীর পলাশী থেকে বুয়েট এলাকার রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

তারা বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের পলাশী মোড় থেকে বুয়েট মেইন গেট হয়ে বকশীবাজার পর্যন্ত রাস্তা পরিহার করার জন্য অনুরোধ করছি। আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আমাদের আন্দোলন আগামীকালও অব্যাহত থাকবে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬