তিন দফায় বেধড়ক পিটিয়ে হত্যা করা হয় আবরারকে

০৯ অক্টোবর ২০১৯, ১০:৩১ AM

তিন দফায় বেধড়ক পিটিয়ে হত্যা করা হয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। আর এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলো ছয় ঘাতক। টানা পাঁচ ঘন্টা চলে নারকীয় তাণ্ডব।

রবিবার রাত নয়টার দিকে শেরেবাংলা হলের ২০১১ নং রুমে শুরু হয় মারপিট। নেতৃত্বে ইফতি মাহবুব সকাল। তিন দফা পেটানো হয়েছে আবরারকে। কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, মারধর শুরু করেন বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন। পরে যোগ দেন আরও পাঁচজন। এরা হলেন- অনিক, সকাল, জিওন, মনির ও মোজাহিদুল। দ্বিতীয় দফায় মারপিট শুরু করেন অনিক, ছিলেন সবচেয়ে মারমুখী। আবরারের শরীরের উপর ভাঙেন ক্রিকেট স্ট্যাম্প।

সূত্র বলছে, তৃতীয় দফার মারপিট শুরু মুন্নার কক্ষেই। ছয় জনের পিটুনিতে এবার লুটিয়ে পড়ে আবরার। এরপর নীথর দেহটিকে টেনে হিচেড় নিচে নামানোর চেষ্টা করেন ঘাতকরা। মাঝ সিড়িতে যেতেই তারা বুঝতে পারেন আবরার মারা গেছে। সেখানেই মরদেহটি রেখে পালিয়ে যায় তারা।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬