খুনীদের ফাঁসি ও ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বুয়েটে মৌন মিছিল

০৯ অক্টোবর ২০১৯, ১০:২৯ AM

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বুয়েট ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টায় মৌন মিছিল শেষে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ শফিকুল ইসলাম আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসাথে বুয়েট ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ২ টার দিকে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতারা। এরপর থেকে এ হত্যাকান্ডের বিচারের দাবিতে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল ক্যাম্পাসে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

ট্যাগ: বুয়েট
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬