আবরার হত্যার বিচার চেয়ে বশেমুরবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন

০৮ অক্টোবর ২০১৯, ০৭:৪৫ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডেরর বিচার চেয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা আবরারের হত্যকারীদের মৃত্যুদণ্ড দাবি করেন। সেই সাথে নতুনবাবে মানবন্ধন কর্মসূচীর ঘোষণা দেন তারা।

এ সময় আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘আবরারের মত একজন মেধাবী শিক্ষার্থী দেশের সম্পদ কিন্তু ছাত্রলীগ নামধারী কিছু কুলাঙ্গার তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ডে জড়িত সকলের মৃত্যুদণ্ড দাবি করছি। তিনি বলেন, একজন হত্যাকারীর পরিচয় কেবলই একজন হত্যাকারী এবং যদি কেউ সত্যিই বঙ্গবন্ধুর ছাত্রলীগের আদর্শ ধারণ করে তার দ্বারা এমন ঘৃণ্য কাজ করা সম্ভব নয় বলে আমার বিশ্বাস।’

এ সময় তারা আগামীকাল (বুধবার)  সকাল সাড়ে ৯টায় মানববন্ধন কর্মসূচী ঘোষণা কিরেন। 

উল্লেখ্য, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে বুয়েটের শের-ই-বাংলা হল থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে জানা যায় ছাত্রলীগের বুয়েট শাখার কতিপয় সদস্য শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করেছে আবরারকে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬