আবরার হত্যা নিয়ে ভারতীয় ছাত্রীর স্ট্যাটাস ভাইরাল

০৮ অক্টোবর ২০১৯, ০৪:৪২ PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একইসঙ্গে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগমাধ্যম। এবার খোদ ভারতের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী এই হত্যায় বিস্ময় প্রকাশ করেছে।

রোববার রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিজ দেশপ্রেমের কথা বলার পরেও একজন মানুষকে হত্যা করার বিষয়টি বাংলাদেশের মানুষ যেমন বিস্মিত হয়েছে, তেমনি প্রতিবেশী দেশ ভারতের মানুষও বিস্মিত।

ভারতের জয়দেবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তনুশ্রী রায় এ হত্যার প্রতিবাদ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। দুই বাংলায় সেই স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। নিচে স্ট্যাটাসটি হুবহু দেয়া হলো-

‘‘যদিও আমি ভারতীয় তারপরও বাংলাদেশের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে।

কারণ আমার পূর্বপুরুষ বাংলাদেশেরই মানুষ ছিলেন ৪৭'র দেশভাগের পর ভারতে চলে আসেন।

বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আমি সবসময় চাই। শুনলাম ভারত-বাংলাদেশের চুক্তি নিয়ে স্ট্যাটাস দেয়ায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে।

স্ট্যাটাসটা আমি পড়লাম, নিজের দেশের স্বার্থ নিয়ে লিখার জন্য কিভাবে নিজের দেশেরই লোক একটা ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করে ফেলে এটা আমার কাছে আশ্চর্য লাগছে।

সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে মানুষ খুন করে ফেলা হচ্ছে বাংলাদেশে। কিভাবে এমন একটা দেশে মানুষ বাস করে!”

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬