আবরার হত্যা

আবরার হত্যার প্রতিবাদ: রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে পুলিশের বাধা

০৮ অক্টোবর ২০১৯, ০৩:২৭ PM

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এসময় সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশের সাথে হাতাহাতি হয় আন্দোলনরত শিক্ষার্থীদের।

এসময় শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসীরা শুধু আবরারকেই হত্যা করেনি, তারা সকল শিক্ষার্থীদের বিকেককে হত্যা করেছে। তাদের মনে রাখতে হবে আমরা ছাত্র সমাজ জেগে উঠলে বাংলাদেশে কোথাও তাদের ঠাই হবে না। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে কেউ ভয়ে মুখ খুলতে পারছে না। মারধরের শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস গড়ার দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা, 'আবরার যখন হত্যা হল পুলিশ তখন কোথায় ছিল?' ‘আমার ভাই হত্যা কেন, প্রশাসন জবাই চাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফেনী নদীর পানি, দেব না দেব না, মংলা বন্দর ব্যবহার ,দেব না দেব না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা এই বাংলায় হবে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না' ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা সহ ৫ দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে 'আবরার হত্যার সাথে জড়িদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে। দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য রোববার রাত তিনটার দিকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। আবরার ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মৃত্যুর ৮ ঘন্টা আগে তিনি ভারতের সঙ্গে পানি, গ্যাস ও বন্দর নিয়ে চুক্তির বিরোধীতা করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচিত হয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬