বুধবার থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে বশেমুরবিপ্রবি

০৮ অক্টোবর ২০১৯, ০২:২৩ PM

আগামীকাল বুধবার থেকে  শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য ড. মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করছেন।

প্রায় সাত দিন উপাচার্য বিহীন থাকার পর সোমবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে ড. মো. শাহজাহানকে উপাচার্যের চলতি দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক।

এ বিষয়ে ড. মো. শাহজাহান জানান, তিনি ইতিমধ্যেই সকল বিভাগের চেয়ারম্যানকে আগামীকাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া ছাত্র আন্দোলনের ফলে যে সকল ক্লাস পরীক্ষা বন্ধ ছিলো সেসকল ক্লাস পরীক্ষার বিষয়েও আগামীকাল সকল বিভাগের চেয়ারম্যানদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরাও নিশ্চিত করেছেন, তারা বুধবার থেকে ক্লাসে ফিরে যাবেন। তারা বলেন, ‘আমরা খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম। যেহেতু আমাদের আন্দোলন সফল হয়েছে, আমরা অবশ্যই শিক্ষা কার্যক্রমে ফিরে যাবো।’

উল্লেখ্য, স্বৈরাচারী আচরণ, আর্থিক দুর্নীতি, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। টানা ১২ দিন আন্দোলনের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন খোন্দকার নাসিরউদ্দিন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬