নোয়াখালীতে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা

০৮ অক্টোবর ২০১৯, ১১:২৪ AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানবন্ধন কর্মসূচিতে বাঁধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল  ১০ টায় নোয়াখালী জেলার মাইজদী টাউনহলের সামনে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধন করতে চাইলে পুলিশ তাদেরকে নিষেধ করে। ছাত্ররা অনুরোধ করা সত্ত্বেও তাদের এই শান্তিপূর্ণ  কর্মসূচি পালনে পুলিশ বাঁধা দেয়। একপর্যায়ে ছাত্রদের লাঠি চার্য করার হুমকি দেয় পুলিশ। পরে সেখান থেকে চলে যায় শিক্ষার্থীরা।

এর আগে গত রোববার রাত ২টার দিকে বুয়েটের শেরেবাংলা হলেরে সিঁড়ি থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।

ট্যাগ: বুয়েট
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬