‘বইয়ের অংক অসমাপ্ত থাকলেও জীবনের অংক শেষ’

০৮ অক্টোবর ২০১৯, ০৮:৩৬ AM

বুয়েটর শেরে বাংলা আবাসিক হলের ১০১১ নং কক্ষে থাকতেন আবরার। ছাত্রলীগ নেতারা রুম ডেকে নেয়ার সময় অঙ্ক করছিলেন আবরার।  আবরারের ১০১১ নম্বর রুমে তার পড়ার টেবিলে অংক খাতাটি উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে। তার এক সহপাঠী জানিয়েছে, ডেকে নেয়ার সময় অংক করছিলেন আবরার। ছাত্রলীগ নেতাদের ডাকে সাড়া দিয়ে গণিতের খাতাটা খোলা রেখে তাদের সাথে চলে যান আবরার। বইয়ের অংক অসমাপ্ত রাখলেও ঘাতকরা তার জীবনের অংকের হিসাব শেষ করে দিয়েছে।

শেরে বাংলা হলের আবাসিক ছাত্ররা বলেছেন, গতরাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে ডেকে নিয়ে ‘শিবিরকর্মী’ সন্দেহে জেরা করার পর ক্রিকেট স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের কয়েকজন আবরারকে পেটান। এই ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।

আবরার ফাহাদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রবিবার সন্ধ্যার পরে তাকে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া।

ট্যাগ: বুয়েট
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close