চিরদিনের জন্য প্রিয় ক্যাম্পাস ছেড়ে বাড়ির পথে আবরার

০৭ অক্টোবর ২০১৯, ১১:০০ PM
বুয়েটে আবরারের লাশবাহী গাড়ি

বুয়েটে আবরারের লাশবাহী গাড়ি © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সেন্ট্রাল মসজিদের অনুষ্ঠিত হয়েছে আবরার ফাহাদের প্রথম নামাজে জানাজা। এরপরই প্রিয় এই ক্যাম্পাস ছেড়ে কুষ্টিয়ার গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছে তার মরদেহবাহী গাড়ি। সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে এই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেলের মর্গে থেকে লাশবাহী গাড়ি বুয়েট ক্যাম্পাসের সেন্ট্রাল মসজিদের সামনে এসে দাঁড়ায়। ৯টা ৫৫ মিনিটে শুরু হয় জানাজা।

জানাজায় উপস্থিত আবরার ফাহাদের বাবা কান্নায় ভেঙে পড়েন। এছাড়া আবরারের পরিবাবারসহ তার সহপাঠী, দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ এবং শেরে বাংলা হলের প্রভোস্টরা জানাজায় উপস্থিত ছিলেন। মসজিদের সামনের মূল রাস্তায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

রাত ১০টা ১০ মিনিটে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গাড়ি ছেড়ে দেয় বাড়ির উদ্দেশে। ছেড়ে গেলেন প্রিয় ক্যাম্পাস, সহপাঠী ও শিক্ষক। এ সময় সহপাঠীরা কান্না চোখে আবরারকে শেষ বিদায় জানান। লাশবাহী গাড়ি সঙ্গে রয়েছে দুটি মাইক্রো।

প্রসঙ্গত, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শের-ই–বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার নয়জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চারজন বুয়েট শাখা ছাত্রলীগের পদধারী নেতা। 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬