বশেমুরবিপ্রবি উপাচার্যের বাসভবন সিলগালা

০৫ অক্টোবর ২০১৯, ১১:১৮ AM

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের অরক্ষিত বাসভবন সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নুর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ উপাচার্যের বাসভবন অরক্ষিত হয়ে পড়ে। বিষয়টি আমাদের নজরে আসার পর কর্মকর্তাদের নিয়ে শুক্রবার বেলা ১১টায় এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেয়ার পর উপাচার্যের বাসভবন সিলগালা করে দেয়া হয়।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন।

এর আগে শিক্ষার্থীদের টানা ১১ দিনের চলমান আন্দোলনের মধ্যে গত ২৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে অসুস্থতার কথা বলে ক্যাম্পাস ছেড়ে যান উপাচার্য। এ সময় ক্যাম্পাসের ভেতরে অবস্থিত সরকারি বাসভবন থেকে পুলিশের কড়া পাহারায় বেরিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান তিনি।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬