নোবিপ্রবির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

০৫ অক্টোবর ২০১৯, ০৮:২৮ AM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্ধিত সময় অনুযায়ী ভর্তিচ্ছুরা আগামী ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১২ টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে ছুটির দিন গুলোতেও আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

এর আগে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৫ সেপ্টেম্বর। প্রথমবার বেঁধে দেয়া আবেদনের সময়সীমা অনুযায়ী শেষ সময় ছিল ৪ অক্টোবর রাত ১২টা ।

সময় বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্র. মো. মোমিনুল হক বলেন, ভর্তি পরীক্ষার মাঝে এখনো অনেক সময় আছে। প্রতিবারই আমাদের ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়। ধারাবাহিকভাবে এবারো এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ও ২ নভেম্বর অনুষ্ঠিত হবে নোবিপ্রবির ভর্তি পরীক্ষা। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) পাওয়া যাবে । 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬