বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে জেবিন-জাহিদুল

০৩ অক্টোবর ২০১৯, ১১:৫১ PM
জেবিন ও জাহিদুল

জেবিন ও জাহিদুল © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শামস জেবিনকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহিদুল ইসলাম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়েছে। 

বশেমুরবিপ্রবিসাসের নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন, প্রথম সহ-সভাপতি পদে ডেইলি অবজারভারের হৃদয় কুন্ডু, দ্বিতীয় সহ-সভাপতি ভার্সিটি ভয়েসের সুকান্ত সরকার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি ক্যাম্পাসের ফাতেমা-তুজ-জিনিয়া, দ্বিতীয় নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক অধিকারের আব্দুর রহমান কুতুবী, সাংগঠনিক সম্পাদক দি বাংলাদেশ টুডের শাফিউল কায়েস, দপ্তর সম্পাদক পদে ক্যারিয়ার টাইমসের তাওহীদ ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমাদের নতুন সময়ের মাইনউদ্দিন পরান, অর্থ সম্পাদক দৈনিক সমাচারের সুমাইয়া রশিদ এবং দাপ্তরিক ফটোগ্রাফার পদে মাহমুদ হাসান।

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে সাবেক সভাপতি আবু জাহিদ ও সহ-সভাপতি রায়হানুল ইসলাম সৈকত পদত্যাগ করেন। পরে কমিটির প্রতি অনাস্থা প্রস্তাব আনা হয় এবং সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অনাস্থা প্রস্তাব পাশ হলে উক্ত কমিটি ভেঙ্গে দেয়া হয়।

ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬