উপাচার্যের পদত্যাগে বশেমুরবিপ্রবিতে জয়োৎসব (ভিডিও)

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করায় ক্যাম্পাসে জয়োৎসব পালন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা রং ছড়িয়ে এবং মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের উল্লাস প্রকাশ করছে।

সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের সৈকত জানান, "দীর্ঘদিন উপাচার্যের স্বৈরাচারী আচরণে আমরা বন্দি ছিলাম। তিনি দুর্নীতি আর অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন এই বিশ্ববিদ্যালয়কে। অবশেষ এই অবস্থা থেকে মুক্তি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি আমরা এখন একজন দুর্নীতি মুক্ত উপাচার্য পাবো, যিনি এই বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবেন।"

উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘ ১২ দিনের আন্দোলনের পর গতকাল পদত্যাগ করেছেন বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

 

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬