বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

০১ অক্টোবর ২০১৯, ১০:১৫ AM

© টিডিসি ফটো

উপাচার্য পদত্যাগ করায় আন্দোলন স্থগিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।

এসময় সকল দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগ করা উপাচার্য দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা দ্রুত পূরণ করার জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে স্বৈরাচারী আচরণ ও দূর্ণীতিসহ বিভিন্ন অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলো বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা। টানা ১২ দিনের আন্দোলন শেষে গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য নাসিরউদ্দিন। এরই প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬