আন্দোলনে লাপাত্তা বশেমুরবিপ্রবি প্রক্টর

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১ PM

© টিডিসি ফটো

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া। গত ১০ দিন যাবৎ ছাত্র ছাত্রীরা রা বিভিন্ন প্রয়োজনে তার সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন।  তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি তিনি গোপালগঞ্জের বাইরে অবস্থান করছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মো. বশির উদ্দিন জানান, আন্দোলনের শুরুর দিন থেকেই আশিকুজ্জামান ভুঁইয়া অসুস্থ। বর্তমানে তিনিই ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রক্টরের এমন অসুস্থতা ভালোভাবে নিচ্ছেননা শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, "তিনি উপাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। মূলত, একারণেই এখন নিজেকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির এক সদস্য জানান, তিনি আমাদের ডিবেটিং সোসাইটির একজন উপদেষ্টা। সংগঠনজনিত কারণে তার সাথে যোগাযোগ করাটা খুবই প্রয়োজন ছিলো। কিন্তু বর্তমানে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছিনা"

উল্লেখ্য, আশিকুজ্জামান ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দায়িত্বের পাশাপাশি মানবিক অনুষদের ডিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান এবং প্রকল্প পরিচালকসহ আরো বেশকিছু পদে দায়িত্ব পালন করছেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬