প্রধানমন্ত্রীর জন্মদিনে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করল ছাত্রলীগ

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৬ PM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ব্যতিক্রমধর্মী আয়োজন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের। শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেন।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সফিকুল ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক এস. এম. ধ্রুবের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে নেতা-কর্মীরা। এর আগে ক্যাম্পাসে আনন্দ র‍্যালির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ধ্রুব বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আজকের এই জন্মদিনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পূর্বের ন্যায় আগামী দিনগুলোতেও ইতিবাচক কাজের মাধ্যমে তার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস. এম. ধ্রুবের সঞ্চালনায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ছাত্রলীগ নেতাকর্মীরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬