বশেমুরবিপ্রবির পরিস্থিতি বুঝতে পেরেছি: ইউজিসি তদন্ত দল

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৩ PM
ড. আলমগীর

ড. আলমগীর © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিস্থিতি বুঝতে পেরেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান ড. আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয় ত্যাগের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরো জানান, ইউজিসি সকল পক্ষের কথা শুনেছে ও তথ্য সংগ্রহ করেছে এবং খুব দ্রুত তারা তাদের প্রতিবেদন জমা দিবেন। তদন্ত কমিটির প্রধান আশাব্যক্ত করেন খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়টির সমস্যা সমাধান হবে।

এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন তারা ইউজিসির তদন্ত কমিটির নিকট তাদের বক্তব্যসহ সকল তথ্য উপাত্ত দিয়েছেন এবং আশা করছেন খুব দ্রুতই একটি ভাল ফলাফল আসবে

এর আগে বুধবার ইউজিসির পাঁচ সদস্যের তদন্ত দল ড. মো. আলমগীরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌছেন।

তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- ইউজিসি’র সদস্য ড. সাজ্জাদ হোসেন, ড. দিল আফরোজ বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক কামাল হোসেন ও কমিটির সদস্য সচিব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ।

বুধবার তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখার জন্য এসেছি। আমরা ছাত্র-শিক্ষক সবার সঙ্গে কথা বলবো।বিশ্ববিদ্যালয়টিকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে জন্য যা করণীয় তা করার জন্যই এসেছি।

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতকর্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ইন্টার মায়ামিতে জোড়া গোল করলেন …
  • ০৬ আগস্ট ২০২৬
ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬