ভিসি নাসিরউদ্দিনের পদত্যাগের গুজব

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩১ AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগে গত ২২ সেপ্টেম্বরও পদত্যাগের গুজব ছড়ানো হয়েছিল।

বৃহস্পতিবার সকালে একটি জাতীয় দৈনিকে উপাচার্যের পদত্যাগের সংবাদ প্রকাশিত হয়। কিন্তু পরবর্তীতে রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ  জানান এধরণের কিছু ঘটেনি। গতকাল একজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছে এবং এই পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করেই অনেকে ভেবেছেন উপাচার্য পদত্যাগ করেছে।

এবিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বারবার পদত্যাগের মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছেন। বাস্তবে তিনি এখনও পদত্যাগ করেননি।

গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলন অষ্টম দিনে গড়ালেও এখন পর্যন্ত পদত্যাগের বিষয়ে উপাচার্য কিছু জানাননি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা পর্যবেক্ষনে বশেমুরবিপ্রবিতে অবস্থান করছে ইউজিসির পাঁচ সদস্যের একটি তদন্ত দল।

ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬