বশেমুরবিপ্রবি’র আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮ PM

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আরেক সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক শাহীন। তিনি কৃষি বিভাগের সহকারী অধ্যাপক এবং ফুড এন্ড নিউট্রেশন ইন্জিনিয়ারিং বিভাগের সভাপতি হিসেবে কর্মরত রয়েছেন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদের কাছে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। নুরুদ্দীন আহমেদ তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন।

পদত্যাগ পত্র

 

এদিকে বশেমুরবিপ্রবিতে চলমান পরিস্থিতির প্রেক্ষিতে গঠিত ইউজিসির তদন্ত কমিটি কার্যক্রম শুরু হয়েছে। আজ বিকেল চারটায় ইউজিসির তদন্ত কমিটির তিন সদস্য ড. মো. আলমগীর, মৌলি আজাদ এবং ড. সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয়ে পৌঁছান।

বিকাল থেকে তদন্ত কমিটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থী, বিভিন্নসময় বহিষ্কৃত শিক্ষার্থী, ভিসিপন্থী কর্মকর্তা ও শিক্ষার্থীদের হামলায় আহত শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য গ্রহণ করেন।

এর আগে শনিবার শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও ন্যায্য দাবির প্রতি সমর্থন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির অনৈতিক কার্যকলাপের প্রতি প্রতিবাদ জানিয়ে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করছি।’

পদত্যাগের কারণ জানান হুমায়ুন কবির। তিনি বলেন, ভিসির ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।আর ভিসির অনৈতিক কাজের প্রতিবাদে পদত্যাগ করেছি।

ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬