ঢাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত

২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১ PM

‘সবার জন্য নিরাপদ ও কার্যকর ঔষধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদযাপিত হলো বিশ্ব ফার্মাসিস্ট দিবস। দিবসটিকে সামনে রেখে বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদ, ফার্মেসি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মা ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ফার্মা অলিম্পিয়াড, পোস্টার প্রদর্শনী এবং বক্তৃতা প্রতিযোগিতা ইত্যাদি। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের ফার্মেসি লেকচার থিয়েটার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসাইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র টেকনিক্যাল কান্ট্রি অফিসার মোহামেদ রামজি ইসমাইল, বিশ্বব্যাংক’র সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আইসাতো ডায়াক এবং বিশ্বব্যাংকের আরেকজন প্রতিনিধি কেট টুলেনকো প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছর ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত হয়ে আসছে। ফার্মাসিস্টরা দেশে বিদেশে মানসম্মত ঔষধ তৈরির মাধ্যমে স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এ পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।

ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬