সবার সঙ্গে কথা বলছে ইউজিসি তদন্ত দল, দ্রুত প্রতিবেদন

২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চলমাম পরিস্থিতির প্রেক্ষিতে গঠিত ইউজিসির তদন্ত কমিটি কার্যক্রম শুরু হয়েছে। আজ বিকেল চারটায় ইউজিসির তদন্ত কমিটির তিন সদস্য ড. মো. আলমগীর, মৌলি আজাদ এবং ড. সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয়ে পৌঁছান।

বিকাল থেকে তদন্ত কমিটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থী, বিভিন্নসময় বহিষ্কৃত শিক্ষার্থী, ভিসিপন্থী কর্মকর্তা ও শিক্ষার্থীদের হামলায় আহত শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য গ্রহণ করেন।

তদন্ত কমিটির প্রধান মো. আলমগীর জানান, তারা আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত গোপালগঞ্জে অবস্থান করবেন এবং চলমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করবেন। পাশাপাশি তিনি এটিও জানান, ইউজিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সর্বোচ্চ সচেষ্ট থাকবে। পরবর্তীতে রাত ৯টায় তদন্ত কমিটির অপর দুই সদস্য ড. দিল আফরোজ বেগম এবং ড. কামাল হোসেন বিশ্ববিদ্যালয় পৌছান।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তদন্ত কমিটি আন্দোলনের কারণসহ তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চেয়েছে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আন্দোলন সাময়িক স্থগিত করা যায় কিনা জানতে চেয়েছে। শিক্ষার্থীরা এসকল প্রশ্নের জবাবে তাদের আন্দোলনের কারণসমূহ এবং সমস্যাগুলো জানিয়েছে পাশাপাশি এটিও জানিয়েছে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।্

এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা অষ্টম দিনের মতো আজ রাতেও আন্দোলন চলমান রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। উপাচার্য অধ্যাপক খোন্দাকার নাসিরউদ্দীনের পদত্যাগ ছাড়া কর্মসূচি প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখার জন্য এসেছি। আমরা ছাত্র-শিক্ষক সবার সঙ্গে কথা বলবো। বিশ্ববিদ্যালয়টিকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে জন্য যা করণীয় তা করার জন্যই এসেছি।

তিনি আরও বলেন, ছাত্র-শিক্ষক বাদেও যদি কেউ বিশ্ববিদ্যালয়কে ভালবাসেন বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ভাল পরিবেশ চান তারাও আমাদের সঙ্গে গোপালগঞ্জ সার্কিট হাউজে এসে কথা বলতে পারবেন। আমরা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবো এবং প্রয়োজনীয় ফাইল দেখবো।

জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬
টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬