শনিবার যবিপ্রবিতে স্টুডেন্ট টু স্টার্টআপের বাছাই পর্ব

২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৪ AM
রেজিষ্ট্রেশন বুথ থেকে চলছে প্রচার-প্রচারণা

রেজিষ্ট্রেশন বুথ থেকে চলছে প্রচার-প্রচারণা © টিডিসি ফটো

‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানে দেশজুড়ে চলছে স্টুডেন্ট টু স্টার্টআপের দ্বিতীয় অধ্যায়। এ প্রতিযোগিতার আয়োজক সিআরআই, ইয়াং বাংলা ও আইসিটি ডিভিশন। প্রথমবারের সফলতার পর গত ১৫ সেপ্টেম্বর শুরু হয় স্টুডেন্ট টু স্টার্টআপের দ্বিতীয় অধ্যায়। এবার ২৫টি ভেন্যুতে বিশ্ববিদ্যালয় ছাড়াও মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন।

এ প্রতিযোগিতার যশোরের বাছাই পর্বের জন্য ভেন্যু হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) বেছে নিয়েছেন আয়োজকেরা। আগামী শনিবার ‘স্টুডেন্ট টু স্ট্যার্টআপ: দ্বিতীয় অধ্যায়’-এর যশোর পর্বের  পিচিং রাউন্ড হবে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ প্রতিযোগিতা উপলক্ষে ক্যাম্পাসে পুরোদমে চলছে প্রচার-প্রচারণার কার্যক্রম। ইতিমধ্যে বসানো হয়েছে রেজিষ্ট্রেশন বুথ এবং শিক্ষার্থীদেরকে জানানো হচ্ছে প্রতিযোগিতা সম্পর্কিত বিভিন্ন তথ্য। 

ইয়াং বাংলার যবিপ্রবির ক্যাম্পাস এ্যাম্বাসেডর মেহেদী হাসান ও সাদিয়া আফরিন অনি ভলান্টিয়ারদের সাথে নিয়ে যশোর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর জিলা স্কুল, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে প্রচারণা চালিয়েছেন।

এদিকে, পুরো ক্যাম্পাসজুড়ে ‘স্টুডেন্ট টু স্ট্যার্টআপ: দ্বিতীয় অধ্যায়’-এর পোস্টার লাগানো হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিলি করা হচ্ছে লিফলেট। ভলান্টিয়াররা ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার ব্যাপারে তথ্য দিচ্ছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী করছেন। 

অনলাইনে নিবন্ধন: প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থী। নির্দিষ্ট ভেন্যুতে কর্মশালা ও পিচিংয়ের সময়সূচির আগের দিন রাত ১২টা পর্যন্ত এ ঠিকানায় (http://s2s.startupbangladesh.gov.bd/ student-2-startup-2/) গিয়ে আবেদন করতে পারবেন।

জাতীয় ক্যাম্প: গতবারের মতো এবারও শীর্ষ বাছাই ৭৫ স্টার্টআপ নিয়ে আয়োজিত হবে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ দ্বিতীয় অধ্যায়ের জাতীয় ক্যাম্প। সেখানে দেড় দিনব্যাপী ওয়ার্কশপ শেষে আইডিয়া প্রকল্পের বাছাই কমিটির কাছে পিচ করবে দলগুলো। জাতীয় ক্যাম্পে এবারও ১০টি সেরা উদ্ভাবনী ভাবনা বাছাই করে প্রত্যেকটিকে ১০ লাখ টাকা করে বিনিয়োগ সহায়তা দেয়া হবে।

জাতীয়ভাবে ইনোভেশন কালচার ও অন্টাপ্রেনরিয়াল সাপ্লাই চেইন গড়ে তোলার মাধ্যমে জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেমের ভিত্তি গঠন করার লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬
টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬