বশেমুরবিপ্রবিতে আন্দোলনকারীদের মশাল মিছিল

২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫২ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাত ৯টায় মশাল মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান, ‘বঙ্গবন্ধুর জন্মভূমিতে তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে জামাত-শিবিরপন্থী উপাচার্য অন্ধকার নামিয়ে এনেছেন। আমরা দীর্ঘদিন শোষিত হয়েছি। উপাচার্যের পদত্যাগের মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আলো ফিরিয়ে আনতে চাই।’

আন্দোলনরত এক শিক্ষার্থী জানায়, ‘উপাচার্যের পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন থেকে সরে যাব না। যতদিন পর্যন্ত না এই দুর্নীতিবাজ উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।’

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেওয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতকর্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ইন্টার মায়ামিতে জোড়া গোল করলেন …
  • ০৬ আগস্ট ২০২৬
ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬