দুর্নীতির দায়ে পবিপ্রবির প্রধান প্রকৌশলী বরখাস্ত

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৭ PM

© ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হওয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৩ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদকের হাতে আটক হয়ে জেল হাজতে থাকায় পবিপ্রবির কর্মচারীর সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধির ৯(৪) ধারা অনুযায়ী অভিযুক্ত প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ০৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুমকির পীরতলা বাজার থেকে টেন্ডার জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করে পটুয়াখালীতে অবস্থিত দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। পরে তাকে আদালতে হাজির করলে বিচারক ওই প্রকৌশলীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনূস শরীফের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির মাধ্যমে ৫৩ লক্ষ ৫০ হাজার ৩৯০ টাকা ৭৫ পয়সা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ধারে ইতালির ক্লাবে পাঠাল রিয়াল…
  • ০৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬