শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায্য বলে পাশে দাঁড়াল আ.লীগ

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ PM
আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আওয়ামী লীগ

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আওয়ামী লীগ © টিডিসি ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে করা শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য বলে তাদের পাশে দাড়িয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ তাদের পাশে থাকার কথা বলেন তারা।

পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ।

জেলা আওয়ামী লীগ নেতারা বলেন, ‘আমরা মনে করি এটা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন। তাই আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ক্যাম্পাসে এসেছি। শিক্ষার্থীদের যেকোন ন্যায্য দাবিতে করা আন্দোলনে আওয়ামী লীগ সব সময় তাদের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমিন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুব লীগের সভাপতি জি.এম সাহাবউদ্দিন আযম, সাধারণ সম্পাদক এমবি সাইফসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেওয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবে…
  • ১৩ এপ্রিল ২০২৬
গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ …
  • ১৩ এপ্রিল ২০২৬
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬