ফাইল নিয়ে পালাতে গিয়ে আটক বশেমুরবিপ্রবির ইঞ্জিনিয়ার (ভিডিও)

২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪০ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইল নিয়ে পালানোর সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা। শিক্ষার্থীরা জানান, ওই কর্মকর্তা প্রশাসনিক ভবনের গেট তালাবদ্ধ থাকলেও দেয়াল বেয়ে ভবনে প্রবেশ করে ফাইল নিয়ে পালানোর চেষ্টা করে।

আটককৃত কর্মকর্তা জানিয়েছেন, তার নাম ইঞ্জিনিয়ার নাঈম এবং তিনি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে কর্মরত। তিনি জানান, আজ তাদের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি মিটিং রয়েছে, যেখানে ২০১৮-১৯-এ তাদের কাজের হিসেব দিতে হবে। আর এ কারণেই তিনি দেয়াল বেয়ে ফাইল আনতে যান।

এসময় ঐ কর্মকর্তা এও জানান যে, তিনি শিক্ষার্থীদের অনুমতি নিয়ে প্রবেশ করেছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এটি অস্বীকার করেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, ‘প্রশাসন তো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে তাহলে তাদের মিটিং এর প্রসঙ্গ কিভাবে আসছে। নিশ্চয়ই কোনে বড় ধরনের দূর্নীতির তথ্য লোপাট করতে তিনি ফাইল চুরি করতে চেয়েছেন।

তবে আটককৃত কর্মকর্তা নিজের নাম নাঈম বললেও এবং নিজেকে সেকশন অফিসার হিসেবে দাবি করলেও বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে এই নাম এবং পদবীর কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরুদ্দীন আহমেদকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬