বশেমুরবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে নোবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দ্যা ডেইলী ক্যাম্পাসের প্রতিনিধি ফাতিমা তুজ জিনিয়ার বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের নাটক সাজিয়ে হয়রানি এবং আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শামস জেবিনের উপর ভিসি বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমিতির সদস্য আব্দুর রহীম এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি নাজমুস সাকিব সাদী এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান শাকিম।

এসময় সাংবাদিক নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ফাতিমা তুজ জিনিয়াকে হয়রানি এবং শামস জেবিনের প্রতি হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক কাজ না থাকলে জবিতে শিক্ষার্থীদের না আসার আহবান …
  • ০৬ আগস্ট ২০২৬