উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে উত্তাল বশেমুরবিপ্রবি (ভিডিও)

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:২০ AM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে দাবি আদায়ে বিক্ষোভ করেছেন।

তারা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা এ আন্দোলন শুরু করেছেন। শিগগিরই দাবিগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করবেন না বলে জানিয়েছেন।

এর আগে গত রাতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে গভীর রাতে অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুদ্দীন আহমেদ সাক্ষরিত অফিস আদেশে ১৪টি বিষয়ের নিশ্চয়তা দেয়া হয়।

বিষয়গুলো হলোঃ ১. ৬ মাসের মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারের নির্মান কাজ শুরু হবে

২.হল প্রতি সিটের ভাড়া ১৫০ টাকা এবং গণ রুমে ৫০ টাকা করা হবে।

৩.ভর্তি ফি সর্বমোট ১৪,০০০ টাকা এবং সেমিস্টার ফি ২০০০ টাকা করা হবে। বিভাগ উনয়ন ফি বাদ যাবে।

৪. সাধারণ শিক্ষার্থীদের বাক স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হবে এবং ক্ষমার অযোগ্য অপরাধ ছাড়া বহিষ্কার করা হবে না। সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে অপমান করা যাবে না।

৫. সকল শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব প্রশাসন নিবে।

৬.বিশ্ববিদ্যালয়ের বিশুদ্ধ পানি সরবরাহ ১ মাসের মধ্যে নিচিত করা হবে।

৭.শিক্ষার্থীদের প্রতি কোনো ব্যক্তিগত বিষয় একাডেমিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে না। ঐ শিক্ষককে আইনের আওতায় আনতে হবে।

৮.বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নামে যে টাকা নেওয়া হয় তার জবাবদিহিতা দেওয়া হবে এবং উপযুক্ত হিসাব দেয়া হবে।

৯.ভর্তি হওয়ার ১০ বছরের মধ্যে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে নের হওয়ার নোটিশ দেয়া হবেনা।

১০.কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম ও স্টুডেন্ট কমনরুম সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হবে।

১১.বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা ভবন করা হবে।

১২.ফেসবুক স্ট্যাটাস ও কমেন্টকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হবেনা

১৩.প্রতি সেমিস্টারে বাস ভাড়া ৩০০ টাকা করা হবে

১৪.সর্বোপরি এই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে কোনো শিক্ষার্থীকে কোনো প্রকার ক্ষোভ বা বহিষ্কার করা হবেনা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি কথায় কথায় বহিষ্কার প্রদানসহ বিভিন্ন অনিয়ম নিয়ে বেশ আলোচিত হয়। যার পরিপ্রেক্ষিতে গতকাল রাত ৯টায় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ দাবি করেন।

পরবর্তীতে গভীর রাতে এই অফিস আদেশরটি প্রকাশিত হয়। এদিকে অফিস আদেশটি প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জাহাঙ্গীর আলম বিজয় মিছিলের ঘোষণা দিলেও অধিকাংশ সাধারণ শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করেছে এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence